মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা জেলা জমঈয়তের উদ্যোগে সুধী ও জেনারেল কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩

সাতক্ষীরা জেলা জমঈয়তের উদ্যোগে সুধী ও জেনারেল কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর ২৩ শনিবার সাতক্ষীরা জেলা জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে সাতক্ষীরা শহর আহলে হাদীস জামে মসজিদে জেলা জমঈয়তের সুধী ও জেনারেল কমিটির এক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কোরআন হাকীম থেকে তেলাওয়াত করেন হাফেজ মাও: আসাদুল্লাহ আল গালীব। দারসে হাদীস পেশ করেন, শাইখ শরীফ হুসাইন মাদানী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিটির আহবায়ক মাও: আ: রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন, জেলা সভাপতি এএসএম ওবায়দুল্লাহ গযনফর। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি ড. ওসমান গণি। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক আসাদুল ইসলাম। এছাড়া মাও: শাহাদাত হুসাইন, ড. অধ্যাপক আজিজুল্লাহ বক্তব্য প্রদান করেন। এসময় কাদাকাটি, কাকডাঙ্গা, ঘোনা, মানিকহার, বুধহাটা, কলারোয়া, কুশখালী, আখড়া খোলা, ঝাউডাঙ্গা এলাকার সভাপতি/সেক্রেটারীদের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন। -প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com