শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের আয়োজনে বনভোজন উপলক্ষে এক প্রস্তুতি সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের আয়োজনে আগামী ৪ মার্চ বনভোজন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয় পলাশপোলে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মহিদার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম আনিছুর রহমানের পরিচালনায় প্রীতি বনভোজন সফল করার লক্ষ্যে উদযাপন কমিটিসহ ৬টি উপ-কমিটি গঠন নিয়ে উপস্থিত সদস্যদের নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। আলোচনান্তে যেসব কমিটি গঠন করা হয় সেগুলো হলো- উদযাপন কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মহিদার রহমান, সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম আনিছুর রহমান, জি এম মোশাররফ হোসেন,আব্দুস সামাদ, আবু বকর, মাজহারুল ইসলাম ও মনিরুজ্জামান মনি। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে থাকবেন মোতাহার নেওয়াজ মিনাল, শেখ ফারুক হোসেন এবং ফিরোজ হোসেন। র‌্যাফেল ড্র কমিটির দায়িত্বে¡ থাকবেন আবুল কালাম, জ্ িএম মোশাররফ হোসেন, আব্দুল আলিম, আব্দুস সামাদ, ইদ্রিস আলী, সাইফুল আযম খান মামুন, ক্রয় কমিটির দায়িত্বে থাকবেন আবু বকর, আমিরুল ইসলাম, রমজান আলী, কামাল উদ্দীন সরদার। খাদ্য পরিবেশন দেখা কমিট্রি দায়িত্বে থাকবেন তৌফিকুজ্জামান লিটু, এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, শেখ হাসান গফুর, শফিকুল ইসলাম, আব্দুস সালাম, জি এম সোহরাব হোসেন। এদিকে প্রীতিভোজের উক্ত সকল কমিটির সম্মানিত উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করবেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলাম, বিশ্ষ্টি সমাজ সেবক আবুল কালাম বাবলা, দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক এ্যাড আবুল কালাম আজাদ ও সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম। এ ছাড়া প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান, গোলাম মোস্তফা, হাফেজ আবুল হোসেন, শহিদুল ইসলাম শহিদ, রুহুল আমিন প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com