রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ২, সাধারন সদস্য ২৭, সংরক্ষিত সদস্য ১১ প্রার্থীর মনোনয়ন জমা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন চেয়ারম্যান পদে ২, সাধারন সদস্য পদে ২৭ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী। গতকাল বেলা ১২টায় সাতক্ষীলা জেলা প্রশাসকের কার্যালয় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের হাতে মনোনয়ন পত্র জমা দিলেন আ’লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। অপর দিক দুপুরে জেলা নির্বাচন অফিসে জেলা অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদের হাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা দিলেন বিশিষ্ট ব্যবসায়ী এম খলিলউল­াহ ঝড়–। এছাড়া বিকাল ৫টা পর্যন্ত ৭টি সাধারন ওয়ার্ডে ২৭ জন মনোনয়ন পত্র দাখিল করছেন। এর মধ্যে ১নং ওয়ার্ডে ৩, ২নং ওয়ার্ডে ৩, ৩ নং ওয়ার্ডে ৪, ৪নং ওয়ার্ডে ৩, ৫ নং ওয়ার্ডে ৩, ৬নং ওয়ার্ডে ৫ ও ৭নং ওয়ার্ডে ৬ জন প্রার্থী। সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১১ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সংরক্ষিত ১নং ওয়ার্ডে ২ জন, ২নং ওয়ার্ডে ৫ জন ও ৩নং ওয়ার্ডে ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, আগামী ২৫ সেপ্টেম্বর মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৭ অক্টোবর ভোট গ্রহন। জেলায় ১০৬০ জন ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com