সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পুলিশ লাইন্সে মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় পুলিশ লইন্স ড্রিল সেডে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আমিনুর রহমান, অতি: পুলিশ সুপার (ডিএসবি) আতিকুল ইসলাম, অতি: পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো: সাজ্জাদ হোসেন সহ সকল থানার ওসি পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় এপ্রিল মাসের কর্ম মুল্যায়নে শ্রেষ্ঠ অফিসারদের সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ চৌকস অফিসার (সার্কেল) মীর আসাদুজ্জামান, শ্রেষ্ঠ চৌকস অফিসার ইনচার্জ সদর থানা, শ্রেষ্ঠ চৌকস অফিসার (ডিবি) এসআই আব্দুল আলিম, শ্রেষ্ঠ চৌকস অফিসার (ট্রাফিক বিভাগ) সার্জেন্ট এসএম নাজমুল শিকদার, শ্রেষ্ঠ চৌকস অফিসার এসআই নূর মোহাম্মদ মোস্তাফা, সভায় সমাপনী বক্তব্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করতে হবে। সকল নাগরিকদের সাথে ভাল ব্যবহার করতে হবে। আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন। উলে­খ্য গতকাল একই স্থানে জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com