স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রাতে শহরের কুখরালী গড়ের কান্দা বস্তীএলাকা সহ শহরের বিভিন্ন এলাকায় পথচারী ও ভ্যান চালকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন। এ সময় তিনি বলেন, শীতের প্রকোপ হঠাৎ বেড়ে যাওয়ায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশনায় আমরা শহরের বিভিন্ন এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করছি। এই কম্বল বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জেলা প্রশাসক মহোদয় শীতের কষ্ট অনুভব করে গনশুনানীতে আগত সকল মানুষের মাঝে কম্বল বিতরন করে আসছে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (এনডিসি) সজীব তালুকদার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: পলাশ আহমেদ, প্রনয় বিশ্বাস, নুসরাত জাহান অনন্যা।