সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার \ মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের পরিবহন কাউন্টারের সামনে থেকে মঙ্গলবার বিকালে সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক তারিকুল হাসানের নেতৃত্বে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক মোঃ আহসানুল কাদির স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান। এসময় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এড. আব্দুস সাত্তার, দেবহাটা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসান হাদী, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন রাজু, যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন। সাতক্ষীরায় স্মরণকালের বিশাল র্যালিতে বিএনপি’র সকল উপজেলাসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকগণ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com