সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩

সভাপতি সাধারন সম্পাদক সহ ২১ পদে ৬৯ জন মনোনয়ন জমা
স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (৫৫০) এর ত্রিবার্ষিক নির্বাচন ২০২৩ উপলক্ষে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে। গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা। নির্বাচনে সভাপতি সাধারন সম্পাদক সহ ২১ পদের বিপরীতে ৬৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদের ৫ জন তারা হলেন মো: মুকুল হোসেন, মো: আবু তালেব, মো: জাকির হোসেন টিটু, শেখ রবিউল ইসলাম ও মো: আরশাদ আলী গাজী, সহ-সভাপতি পদে ২ জনের বিপরীতে ৪ জন, তারা হলেন মো: শহিদুল ইসলাম, মো: নজরুল ইসলাম, শেখ মশিয়ার রহমান, মো: শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক ৪ জন তারা হলেন শেখ মামুনার রশিদ, কাজী আক্তারুজ্জামান মহব্বত, মো: ফারুক হোসেন ও মো: জাহিদুর রহমান জাহিদ, যুগ্ম সম্পাদক পদে ৩ জন সহ যুগ্ম সম্পাদক পদে ৩, সাংগঠনিক পদে ৫ জন। সহ-সাংগঠনিক সম্পাদক পদে ২ জন। প্রচার সম্পাদক পদে ৩ জন। সহপ্রচার সম্পাদক পদে ৪ জন। সমাজকল্যান সম্পাদক পদে ৩ জন। অফিস সম্পাদক পদে ৩ জন। কোষাধ্যক্ষ পদে ২ জন। কার্যনির্বাহী সদস্য ৮ পদের বিপরীতে ২৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত মনোনয়ন পত্র বাছাই এবং বিকালে বৈধ তালিকা প্রকাশ। বৃহস্পতিবার বেলা ১১টা হতে ২টা পর্যন্ত প্রার্থীতা বাতিলের আপীল শুনানী ও নিষ্পত্তি আগামী শনিবার মনোনয়নপত্র প্রত্যাহার এবং ঐ দিন বিকালে প্রতিক বরাদ্দ। আগামী ১৭ জুন জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহন ও প্রাথমিক ফলাফল প্রকাশ। ২০ জুন বেলা ১১টায় বিজয়ীদের চুড়ান্ত ফলাফল প্রকাশ। উক্ত নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো: রবিউল হোসেন, সদস্য মো: সেলিম রেজা মিঠু, সদস্য সচিব শেখ হারুন উর রশিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com