এ্যাড. তপন কুমার দাস ॥ সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত মাসিক সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) এমজি আযম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সুমি আহমেদ, সিনিয়র সহকারী জজ ও লিগ্যাল এইড অফিসার মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সভায় অংশ নেন পিপি এ্যাড. আঃ লতিফ, জিপি এ্যাড. সম্ভুনাথ সিংহ, এ্যাড. মোস্তফা আসাদুজ্জামান দিলু, সুশীলনের মনিরুজ্জামান মনির প্রমুখ।