শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে ট্যাপেনডেন্ট্যাল ট্যাবলেট সহ আটক ১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মে, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির মাদক বিরোধী বিশেষ অভিযানে ১,৫০০(এক হাজার পাঁচশত) পিচ মাদক দ্রব্য ট্যাপেনডেন্ট্যাল ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। আটক শ্যামনগর উপজেলার রমজাননগর এলাকায় ফজর আলীর পুএ মোঃ জুলফিকার গাজী(২৪)। জানাগেছে গতকাল রাত সাড়ে ৪ জেলা গোয়েন্দা পুলিশ ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহমুদপুর বাদামতলা বাজারের রফিকুল স্টোরের সামনে সাতক্ষীরা ভোমরা পাঁকা রাস্তার উপর থেকে ট্যাপেনডেন্ট্যাল ট্যাবলেট সহ আসামি জুলফিকার কে আটক করে।এ ঘটনায় সদর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক আসামি কে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ এতথ্য নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের মাদক, চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধার ও জঙ্গি দমনে কাজ করে যাচ্ছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেই ঐ আসামীকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com