স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১ কেজি ৫০০শত গ্রাম গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী সদরের কুশখালী গ্রামের মো: সাহেব আলীর পুত্র মো: মনিরুল সরদার (২৭) ডিবি পুলিশ সুত্রে জানাগেছে, গতকাল বিকালে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরের কুশখালী (উত্তরপাড়া) জনৈক মনিরুল সরদারের নিজ উঠান থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ আসামীকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে সদর থানায় মামল করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ এই তথ্য নিশ্চিত করেছেন।