স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা পৌরসভার কামালনগরে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে পৌরসভার ৮নং ওয়ার্ড শহরের কামালনগর দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসা ও ডিপ জামে মসজিদ এলাকায় পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল আলম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত পৌর মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান। তিনি সিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সংরক্ষিত কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে ৩ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে কামালনগর ডিপ জামে মসজিদ ও মাদ্রাসা হতে বটতলা পর্যন্ত ৩৫০ ফুট সিসি ঢলাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। দোয়া পরিচালনা করেন কামালনগর দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসার হাফেজ মুক্তার হোসেন।