সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা পৌরসভার দায়িত্বভার গ্রহণ করলেন মেয়র তাসকিন আহমেদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

মীর আবু বকর \ সাতক্ষীরা পৌরসভার দায়িত্বভার গ্রহণ করলেন পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী। গতকাল দুপুরে মেয়রের নিজস্ব কক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুর রহমান স্বাক্ষরিত এক পত্রের নির্দেশনায় তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর পৌরমেয়র তাসকিন আহমেদ চিশতী বলেন, আমি বেশ কিছুদিন মেয়রের দায়িত্বে ছিলাম না। মহামান্য হাই কোর্টের আদেশে ও স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের নির্দেশনায় পুনরায় মেয়রের দায়িত্ব গ্রহণ করলাম। পৌরসভার কর্মকর্তাদের আরো দায়িত্ববান হতে হবে। সাতক্ষীরা পৌরসভা নাগরিকের ট্যাক্সের প্রচলিত হয়ে আসছে। দীর্ঘদিন এখানে পানির মূল্যবৃদ্ধি করা হয়নি, পানির মূল্য বৃদ্ধি করে পুনঃ নির্ধারণ করা হবে। পৌর বাসির কাঙ্খিত সেবা দেওয়া দায়িত্ব জনপ্রতিনিধিদের। পৌরবাসীর উন্নয়নের লক্ষ্যে কাউন্সিলর সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীর আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, পৌর সচিব মোঃ লিয়াকত হোসেন, প্যানেল মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, কাউন্সিলর শেখ শফিকউদ্দৌলা সাগর, সৈয়দ মাহমুদ পাপা আইনুল ইসলাম নান্টা, শফিকুল আলম বাবু, কায়সারুজ্জামাল হিমেল, মোঃ মিলন হোসেন, জাহাঙ্গীর হোসেন কালু, শেখ মারুফ হাসান। সংরক্ষিত কাউন্সিলর নুরজাহান বেগম, অনিমা রানী মৃধা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল করিম সহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ৬ ফেব্র“য়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়র তাসকিন আহমেদকে সাময়িক বরখাস্ত করে। পরে ভারপ্রাপ্ত মেয়র হিসাবে আলহাজ্ব কাজে ফিরোজ হাসান দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com