স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাথে ৮নং ওয়ার্ডবাসীর বিভিন্ন নাগরিক অসুবিধা, সমস্যা সমূহ চিহিৃত করার লক্ষ্যে এবং সমাধানে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম সভাপতির সমাপনি বক্তব্যে বলেন, নাগরিক কমিটি নিরবে নিভৃতে সাতক্ষীরার বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে যাচ্ছে। নিউমার্কেট থেকে ভেটখালির রাস্তা চৌদ্দ কোটি টাকার বাজেট হয়েছিল কিন্তু কাটছাট করে সাত কোটি করতে চেয়েছিল। নাগরিক কমিটি এমপি মহাদয়ের সহায়তায় পূর্বের কাজটি বহাল রাখতে সক্ষম হয়েছেন। ৮নং ওয়ার্ড শহরের প্রাণকেন্দ্র এলাকা। দীর্ঘদিন এখানে মানুষের জলাবদ্ধতা ও নিরাপদ পানির সমস্যায় ভুগছে। আমরা কারোর পক্ষে নাই, নাগরিকদের জন্য কাজ করবো। আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, কাজী শওকত হোসেন ময়না, জাতীয় পুরস্কার প্রাপ্ত তৈয়েব হাসান বাবু, খুরশীদ জাহান শীলা, যুগ্ম সাধারন সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সদস্য মো: নুরুল হক, পৌর কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর, সংরক্ষিত কাউন্সিলর অনীমা রানী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আশরাফুল করিম ধনি, ধর্ম সম্পাদক মোহাম্মাদ আলী সিদ্দিকী, সাবেক প্রধান শিক্ষক শফিউদ্দিন, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, কামালনগর এলাকার বাসিন্দা রজব আলী, ব্যবসায়ী মো: আ: গনি, শীলা রানী, মো: ইকরামুল মিলন, মো: লিয়াকত হোসেন, মো: আশরাফ হোসেন, হাফিজুর রহমান মুকুল, শাহ আনারুল, কামরুজ্জামান, মো: আব্দুল আজিজ বাবু, অধ্যাপক নওসের আলী, মো: আজগার সরদার, হাবিবুর রহমান, সাবেক কাউন্সিলর বকুল ভাই, সুজন, আশরাফুল করিম ধনি প্রমুখ। বক্তারা বলেন, ৮নং ওয়ার্ডে অধিকাংশ জায়গায় ড্রেন যা আছে তা ময়লার কারনে পানি নিষ্কাশন হয়না। ড্রেনগুলো খালের সাথে সংযোগ দিতে হবে। কামালনগর কোন খেলার মাঠ নেই। এখানে নেই সুপিয় পানীর ব্যবস্থা। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কামালনগর ক্লাবের ক্লাবটি পূর্বের ঐতিহ্য ফিরে পেতে কাজ করতে হবে। কাউন্সিলর শফিকুল আলম বাবু বলেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড অতি গুরুত্বপূর্ণ। এখানে কোর্ট, নিউমার্কেট ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভরপুর। এখানে রাস্তা, ড্রেনেজ পূর্বের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। কোর্ট সহ পার্শ্ববতী এলাকার বাসিন্দারা চলাচলের রাস্তা ও ড্রেনের জন্য জমি ছাড়তে চায়না। তবে সম্মিলিত প্রচেষ্টা থাকলে এ ওয়ার্ডের উন্নয়নে সকলকে এক সাথে কাজ করতে হবে। মত বিনিময় সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু।