শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা পৌরসভায় ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

মীর আবু বকর ॥ সাতক্ষীরা পৌরসভায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।গতকাল সকালে শহরের আমতলা গণমুখী ক্লাবের সামনে পৌর কাউন্সিলর মোঃ কায়ছারুজ্জামান হিমেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। তিনি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন কালে বলেন, পৌর এলাকার নাগরিক দের স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তা নির্মাণ করা হচ্ছে। জার্মান সরকারের দেওয়া বরাদ্দকৃত প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। পৌরবাসীর উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর নুর জাহান বেগম নুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্লাহ, কাটিয়া সার্বজনীন মন্দিরের সভাপতি গৌর দত্ত, সুধাংশু শেখর, জাতীয় পার্টির নেতা শাখাওয়াতুল করিম পিটুল, জুলফিকার আলী ভূট্টো, নিরিবিলি কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী মোঃ হাসান, পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ কামরুল আখতার তপু, এসও মোঃ কামরুজ্জামান শিমুল, মোঃ মোহাব্বাত হোসেন,নারী নেত্রী জ্যোৎস্না দত্ত সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়ণে গণমুখী ক্লাবের সামনে থেকে থানাঘাটা-নারকেলতলা রাস্তা অভিমুখে ৩৩০ মিটার ঢালাই রাস্তা ৩০ লক্ষ ১১ হাজার ১৯৫ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com