মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা প্রাণশায়ের খালে পরিছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১ নভেম্বর, ২০২৩

মীর আবু বকর ॥ সাতক্ষীরায পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ অংশ হিসেবে প্রাণশায়ের খালে পরিছন্নতা কার্যক্রম উদ্বোধন হয়েছে। “নিজু আঙ্গিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি” এই প্রতিপাদকে সামনে নিয়ে সাতক্ষীরা পৌরসভার আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০ টায় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ব্রিজ হতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেন, প্রানশায়ের খাল সাতক্ষীরার ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে আছে। খালে ময়লা আবর্জনা ফেলে দূষিত করার চেষ্টা করবেন না। খালের সৌন্দর্য বৃদ্ধি করতে হলে সকলের সচেতন হতে হবে। সকালে দায়িত্ববান হয়ে কাজ করলে প্রান সায়েরের খাল দূষিত হবে না। সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, শেখ শফিকউদ্দেলা সাগর, আনোয়ার হোসেন মিলন, শেখ মারুফ আহম্মেদ, সৈয়দ মাহমুদ পাপা, জাহাঙ্গীর হোসেন কালু, কায়ছারুজ্জামান হিমেল পৌরসভার সিইও মোঃ নাজিম উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন,নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আকতার তপু, পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী ও পরিছন্নতা কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com