সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা প্রাথ: শিক্ষা পরিবারের ঐতিহাসিক ৭ই মার্চ পালন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ, জেলা শহরের পাশাপাশি প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয় গুলোতে আযোজিত অনুষ্ঠান গুলোতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমীন সহ অপরাপর শিক্ষা বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত থেকে কর্মসূচি প্রত্যক্ষ করেন এবং ঐতিহাসিক ৭ই মার্চের দিনে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষনের প্রেক্ষাপট, ফলাফল, তাৎপর্য ব্যাখ্যা করেন। বিদ্যালয় গুলোতে ৭ই মার্চের ভাষন, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন আন্তর্জাতিক ভাবে স্বীকৃত জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন আমাদের স্বাধীনতা আন্দোলনের, মুক্তিযুদ্ধের সর্বপরি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভূদ্বয়ের মূল শক্তি যা আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে জানা উচিৎ এবং তা আমরা জানিয়েছি। ৭ই মার্চের কর্মসূচি পালনে শিক্ষক, শিক্ষা বিভাগীয় কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের তিনি ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com