শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা বিশিষ্ট ব্যবসায়ী জিএম নুরুল ইসলাম রনি আর নেই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী বিসিক শিল্প সমিতি (নাসিব) সভাপতি জিএম নুরুল ইসলাম রনি আর নেই। তিনি গতকাল মসজিদে মাগরিবের নামাজ আদায়ের সময় পড়ে যায়। এসময় মুসল্লীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে (ইন্নালিল্লাহি——রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, পুতনি আত্মীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে। জানাগেছে শহরের অতি পরিচিত মুখ নুরুল ইসলাম প্রথমে ইনকিউবেটর ম্যাশিং উৎপাদন ও বিপনন মাধ্যমে ব্যবসা শুরু করেন। পরে পল্ট্রি খামার ও হ্যাচারীর পাশাপাশি শহরের অদূরে রনি প্লাউড কারখানা স্থাপন করেন। গতকাল সন্ধ্যায় তার আকস্মিক মৃত্যু খবর চারিদিকে ছড়িয়ে পড়লে পরিচিত মুখ নুরুল ইসলাম রনিকে এক নজর দেখার জন্য মরহুমের বাড়িতে ছুটে যান দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন সহ ব্যবসায়ী, সুধিজন ও বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্য মানুষ। উল্লেখ্য আজ সকাল ১০টায় মরহুম জিএম নুরুল ইসলামের জানাযার নামাজ কৈখালী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাযায় উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে আহবান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com