সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা মাদকাসক্ত পিতা কর্তৃক শিশু পুত্রকে হত্যা ॥ থানায় মামলা ঘাতক পিতা আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মায়ের সাথে বিরোধের জের ধরে শিশুকে হত্যার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনা শুক্রবার গভীর রাতে সদরের আগরদাড়ী ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের আশ্রয়ন প্রকল্পের ঘরে ঘটে। এঘটনায় অভিযুক্ত পিতাকে আটক করেছে সদর থানা পুলিশ। নিহত শিশু চুপড়িয়া গ্রামের ইয়াছিন আলীর পুত্র আরিফ বিল্লাহ (৮), সে ধলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। জানাগেছে, আরিফের মা রোকেয়া খাতুনের সাথে মাদকাসক্ত পিতা ইয়াছিনের বিরোধ চলছিল। কয়েক দিন পূর্বে তার মাকে মারপিট করলে শিশু পুত্রকে নিয়ে মায়ের নানা বাড়ি ধুলিহর যায়। বৃহস্পতিবার বিকালে ঘাতক পিতা ইয়াছিন তার মায়ের কাছ থেকে আরিফকে নিয়ে আসে। গতকাল ঘরে মধ্যে শিশুকে হত্যা করে ঘরে নিজে আগুন দিয়ে মিথ্যা প্রচার করতে থাকে। শুধু তাই নয় ঘরের মধ্যে সাউন্ড বক্স গান বাজিয়ে বাহিরে তালা দিয়ে চলে যায়। তৎক্ষনাত শিশুর শরীর আগুনে পুড়তে থাকে। স্থানীয়রা আগুন জ্বলতে দেখে দ্রুত আগুন নিভানোর চেষ্টা করে। পরে তার আত্মীয় স্বজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম জানান আমরা ৯৯৯ মাধ্যমে জানতে পেরে এঘটনার স্থান থেকে শিশুর পড়া লাশ উদ্ধার করা হয়েছে। পরে ঘাতক পিতাকে আটক করা হয়েছে। এঘটনায় পিতার বিরুদ্ধে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com