রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা মাসজিদে কুবা কমপ্লেক্সে হিফজুল কুরআন প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড সম্পন্ন \ আজ তৃতীয় রাউন্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা মাসজিদে কুবা কমপ্লেক্সে হিফজুল কুরআন তেলওয়াত প্রতিযোগিতা ২০২৩ দ্বিতীয় রাউন্ড সম্পন্ন হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজন ও মাসজিদে কুবার ব্যবস্থাপনায় গতকাল সকাল ১০টায় মাসজিদে কুবায় হিফজুল কুরআন তেলওয়াত প্রতিযোগিতা শুরু হয়। এর পূর্বে গতকাল সকাল থেকে পবিত্র কুরআনের পাখিরা মাসজিদে কুবায় আসতে শুরু করে। নির্ধারিত সময়ে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রথম রাউন্ডে ইয়েস কার্ড প্রাপ্তরা হাজির হন। মূল প্রতিযোগিতার পূর্বে মাসজিদ কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতি: জেলা প্রশাসক সার্বিক শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারী কমিশনার আব্দুল­াহ আল আমিন। বিচারকের দায়িত্ব পালন করেন সদর হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মোঃ সাইফুল ইসলাম, পুরাতন সাতক্ষীরা মদিনা মাদরাসার শিক্ষক হাফেজ আবদুল আজিজ, আশাশুনি হাফেজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মোঃ জাহিদ আব্দুল­াহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসজিদে কুবা কমপ্লেক্সের উপদেষ্টা তৈয়েব হাসান বাবু, শহরের সুলতানপুর ওমর ফারুক জামে মসজিদের ইমাম হাফেজ আবু সাঈদ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, ইসলামিক ফাউন্ডেশনের শেখ মাহবুবুর রহমান। ২য় রাউন্ডে বিজয়ীদের নিয়ে আজ ৩য় রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ১২ মে ৩য় রাউন্ডে বিজয়ীদের নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহসভাপতি আব্দুল গনি, সমাজ কল্যান সম্পাদক আবু জাফর, সদস্য শফিকুল মোল­া, শাহারুল ইসলাম, মাওঃ আবুল হাসান, আরিফ হোসেন সহ মসজিদের মুসল­ীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদ কমিটির সাধারন সম্পাদক আব্দুর রশিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com