বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা মেডিকেল কলেজ অধ্যক্ষ’র বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

সাতক্ষীরা মেডিকেল কলেজ অধ্যক্ষ বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, নদী ও পরিবেশ রক্ষা কমিটি জেলা সভাপতি আদিত্য মলি­ক, জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের সভাপতি শেখ মারুফ হোসেন, নাগরিক কমিটির সদস্য ও জেলা সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন, প্রভাষক আমিনুর রহমান। বক্তারা বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ রুহুল কুদ্দুস একজন দূর্ণীতিবাজ কর্মকর্তা। তিনি নিয়োগ বানিজ্য করে ইতোমধ্যে ৬৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে ২০২০ সালে আউট সোর্সিং এ নিয়োগকৃত ২২ জন সেবাকর্মীর থেকে ল্যাব এ্যাটেন্টডেন্ট নূরজাহান খাতুন সহ ৬ জন কর্মীকে বিনাকারণে চাকরি থেকে ছাটাই করেন। এর বিরুদ্ধে ৬ জনের মধ্যে নুরজাহান সহ চারজন মহামান্য হাইকোর্টে ২৬ মে ২০২২ তারিখে রিটপিটিশন দায়ের করেন। রিট আবেদনকারী চারজনকে পূর্ণ নিয়োগ দিয়ে তালিকা প্রকাশ করার নির্দেশ প্রদান করেন। কিন্তু অদ্যবধি ওই রায় কার্যকরী করেননি মেডিকেল কলেজ অধ্যক্ষ। বক্তারা আরো বলেন অধ্যক্ষ ২০১৫ সালে যোগদানের পর থেকে মেডিকেল কলেজের দুর্ণীতি চরম আকার ধারণ করেছে। তিনি ফরম পুরনে প্রতি শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ৫৩০০ টাকা আদায়, ২৯ জন কর্মচারীর বেআইনিভাবে বেতন বিল পাস করা, করোনা কালীন সময়ে সেন্ট্রাল অক্সিজেন লাইনের কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারী প্রতিষ্ঠানকে সমস্ত বিল পরিশোধ করা, ছয় কোটি টাকা মূল্যের প্যাক্স মেশিন ক্রয়ে দূর্ণীতির মামলার আসামী অধ্যক্ষ। হাতিল কোম্পানীর সাথে গোপন চুক্তির মাধ্যমে ব্যক্তি সুবিধা নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের সকল ফার্ণিচার ক্রয়সহ বিভিন্ন দূর্ণীতির অভিযোগ করেছেন। বক্তারা মেডিকেল কলেজকে রক্ষা সহ দুর্ণীতিবাজ অধ্যক্ষ ডা: রুহুল কুদ্দুসের দ্রুত বিচারের দাবি জানান। -প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com