বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতাল কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর মত বিনিময়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশুর সাথে মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: শীতল চৌধুরী ও আবাসিক সার্জন ডা: রাশিদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু। এসময় তিনি বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভোগান্তি ছাড়াই সাধারন মানুষের চিকিৎসা সেবা দিতে হবে। সেবা নিতে এসে কোন মানুষ হয় রানির স্বীকার না হয় সেদিকে হাসপাতাল কর্তৃপক্ষকে দৃষ্টি রাখতে হবে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সুনাম ধরে রাখতে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের নিরলস ভাবে কাজ করতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: রহুল কুদ্দুস, অধ্যাপক ডা: কাজী আরিফ আহমেদ। হাসপাতালের উপপরিচালক ডা: মেজবাহুর রহমান। সহকারী পরিচালক ডা: অজয় কুমার সাহা প্রমুখ। এরপূর্বে নব নির্বাচিত সংসদ সদস্য মো: আশরাফুজ্জামন আশুকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। অপরদিকে সকালে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্যের মো: আশরফুজ্জামান আশুর সাথে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুপুর সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয় সিভিল সার্জন ডা: শেখ সুফিয়ান রুস্তমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো: আশরাফুজ্জামান আশু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: ফয়সাল আহমেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত সরকার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: শাহীনুর খাতুন, এছাড়া স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com