সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার \ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের উদ্যোগে রমজান উপলক্ষে অতি দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। তিনি রমজান ফুড প্যাকেজ বিতরণ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোঃ হাসিবুল ইসলাম সোহান, প্রকল্প অফিসার সালমান রশিদ, অ্যাকাউন্টস অফিসার প্রকৌশলী রাসেল রানা, যুব সদস্য মোহাম্মদ ইলিয়াছ হোসেন, আসিফ চৌধুরী প্রমূখ। উল্লেখ্য কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় সাতক্ষীরা জেলার অতি দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বিশেষ করে প্রতিবন্ধী, বৃদ্ধ, বিধবাদের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়। এ সময় জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা—কর্মচারী ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com