শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা সদরে কর্মরত সাংবাদিকদের সাথে দৃষ্টিপাত সম্পাদকের মত বিনিময়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা থেকে প্রকাশিত বহুল প্রচালিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাতক্ষীরা সদরে বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় দৈনিক দৃষ্টিপাত ভবনে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম তিনি বলেন, দৈনিক দৃষ্টিপাত সততা ও নিষ্ঠার সাথে এগিয়ে যাচ্ছে। আপনারা নিজ এলাকার সকল সমস্যা ও সম্ভাবনাময় তথ্য পত্রিকার মাধ্যমে তুলে ধরবেন। সদা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পাঠাবেন। সংবাদ পত্রের মাধ্যমে আপনি অতি সহজে মানুষের কাছে পরিচিত হতে পারবেন। একে অপরের সাথে সমন্বয় করে কাজ করলে ভাল হয়। দৈনিক দৃষ্টিপাত কে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। এসময় উপস্থিত ছিলেন আগরদাড়ী ইউনিয়ন প্রতিনিধি চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, ভোমরা প্রতিনিধি মোঃ লুৎফর রহমান মন্টু, ফিংড়ি প্রতিনিধি মনিরুল ইসলাম মিল্টন, ধূলিহর প্রতিনিধি মো: শাহাদাৎ হোসেন ও বহ্মরাজপুর প্রতিনিধি মো: ইমরান হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com