শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা অফিসারের বিদ্যালয় পরিদর্শন ও পাঠদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার প্রাথমিক শিক্ষা এগিয়ে নেওয়ার নানামুখি কর্মযজ্ঞ চলছে। জেলা সদরের সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষা বিভাগীয় কর্মকর্তাদের ধারাবাহিক উপস্থিত, পরিদর্শন পাঠদান চলছেই। উপজেলা শিক্ষা অফিসার মোহা: আবদুল গনি সদর উপজেলার প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিয়ে বিদ্যালয় পরিদর্শন অব্যাহত রেখেছে। চলতি সপ্তাহের উত্তর কাটিয়া সহ কয়েকটি বিদ্যালয় পরিদর্শনের সময় শিক্ষার্থীদের পাঠদান করেন, শিক্ষকদের সাথে মত বিনিময় করেন, এমএমসি সদস্যদের নিয়ে বিদ্যালয় উন্নয়নে কর্ম পরিকল্পনা গ্রহনে প্রধান শিক্ষকদের তাগিদ দেন। মঙ্গলবার শিক্ষা অফিসার মোহাঃ আবদুল গনি সদরের জিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে অনুরুপ শিক্ষার্থীদের পাঠদান করেন। পঠবইয়ের পাশাপাশি নৈতিকতা, সত্যবাদিতা, স্বাস্থ্য বিধি সম্পর্কে আলোকপাত করেন। শিক্ষকরা জানান উপজেলা শিক্ষা অফিসার মোহা: আবদুল গনি স্যারের সদর উপজেলায় যোগদানের পর থেকে দৃশ্যতঃ সদরের প্রাথমিক শিক্ষা অনেক অনেক উচ্চতায় পৌছেছে। অত্যন্ত দায়িত্বশীল, কর্তব্যপরায়ন সৎ শিক্ষা অফিসার হিসেবে নিজেকে পরিচিত ও প্রতিষ্ঠিত করতে সক্ষম হওয়া এই শিক্ষক ও শিক্ষার্থী বান্ধব শিক্ষা অফিসারের সুনাম নষ্টে এক শ্রেণির মহল তৎপর। শিক্ষা অফিসার মোহা: আবদুল গনি দৃষ্টিপাতকে জানান আমার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকর্মি সহকারী শিক্ষা অফিসারদের সহযোগিতা বিশেষ করে ভিপিই ও স্যারের সার্বক্ষনিক শিক্ষা বিষয়ক সহযোগিতা পেয়ে থাকি। সর্বপরি জাতীয় সংসদ সদস্য মহোদয় প্রাথমিক শিক্ষা উন্নয়নে সদর উপজেলার জন্য আন্তরিক তিনি সর্বদা সহযোগিতা দিয়ে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com