সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবা সহ আটক ১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০০ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। আটক ব্যবসায়ী শহরের গড়েরকান্দা পূর্ব পাড়া এলাকায় আব্দুল হাকিমের পুত্র মোঃ আজিজুল ইসলাম(২২)। পুলিশ সূত্রে জানা গেছে, শহরের গড়েরকান্দা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গত রাত সাড়ে ১০ টায় সদর থানা পুলিশের একটি টিম ওই এলাকার অভিযান চালিয়ে আজিজুলের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটকের পর দেহ তার কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সদর থানার ওসি মোঃ মহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com