বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে প্রতারক প্রাননাথ দাস আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩০ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরার প্রগতি সঞ্চয় ও ঋণদান সোসাইটির পরিচালক প্রতারক প্রাণনাথ দাসকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল ভোররাতে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। জানা গেছে দেবহাটা উপজেলার টিকেট গ্রামের মৃত জুড়েন দাসের পুত্র পুরাতন সাতক্ষীরা বাসিন্দা প্রাণনাথ দাস প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি খোলেন। পরে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা লোপাট করে ভারতে পালিয়ে যান। ভারতের পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশ (এসডিএফ) এর হাতে আটক হয়ে জেলে যায়। সেখান থেকে মুক্তি পেয়ে পালিয়ে বাংলাদেশে আসেন। সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ মহিদুল ইসলাম জানান,তার বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে। আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com