সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

মীর আবু বকর ॥ সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নবীনবরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে গতকাল বেলা ১১ টায় বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক পত্নী জেসমিন জাহান। তিনি বলেন, তোমাদের নিয়মিত স্কুলে আসতে হবে। মনোযোগ দিয়ে লেখাপড়া করার পাশাপাশি শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। স্কুল থেকে বাসায় ফিরে গেলে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি আরো আন্তরিক ও যত্নবান হতে হবে। সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় প্রতিবছর ভালো ফলাফল অর্জন করে জেলার শীর্ষস্থান দখল করে আছে। আগামীতে ফলাফলের এই ধারা তোমাদের অব্যাহত রাখতে হবে। তোমরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিঃ জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সরোয়ার হোসেন, অতিঃ জেলা প্রশাসক পত্নী জেসমিন নাহার, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা। স্বাগত বক্তব্য রাখেন নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সিনিয়র শিক্ষক মোঃ আনিসুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি প্রধান শিক্ষক মোঃ আবু সাঈদ, মোহাম্মদ আবুল খায়ের, সিনিয়র শিক্ষক,রবিউল ইসলাম তুহিন, আনোয়ার হোসেন, আছাদুজ্জামান, সুদর্শন রপ্তান, মমতাজ আহমেদ সহ সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোছাঃ ফাতেমা নাসরিন ও শিক্ষার্থী সেমন্তী জামান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com