সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা সুলতানপুর বাজার মনিটরিং করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার মনিটরিং করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। জানাগেছে, স¤প্রতি কাঁচা মরিচ সহ কয়েকটি পন্যের আকস্মিক মূল্য বৃদ্ধি হওয়ায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশনায় গতকাল দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা আকস্মিক সুলতানপুর বড় বাজারের কাঁচা বাজার মনিটরিং করেন। এ সময় কাঁচা বাজারের সকল আড়ৎ ও খুচরা বাজারের ক্রয় বিক্রয় মূল্য যাচাই বাছাই করেছেন। কাঁচা মরিচের পাইকারী মূল্য ৪৫০ টাকা এবং খুচরা মূল্য ৪৬০ থেকে ৪৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কোন ভাবে কাঁচা মরিচ অন্যান্য পন্যের মূল্য বৃদ্ধি করা যাবে না। সকল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে হবে। ভারত থেকে কাঁচা মরিচ আসায় আরও দাম কমে যাবে। ক্রেতারা যাতে নায্যমূল্যে পণ্য কিনতে পারে সে লক্ষ্যে সার্বক্ষনিক বাজার মনিটরিং করা হবে। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মো: মনির হোসেন, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো: নাজমুল হোসেন, সুলতানপুর কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী বাদশা, সাধারন সম্পাদক আব্দুর রহিম বাবু সহ পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com