সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা-০৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নির্বাচন প্রস্তুতি উপলক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৪ (শ্যামনগর কালিগঞ্জ আংশিক) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচন প্রস্তুতি উপলক্ষ্যে শ্যামনগর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি বক্তব্য শুরুতে আ’লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আ’লীগ দলীয় প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন প্রদান করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি দলীয় স্বার্থে, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয় করতে দলের ভিতরে সকল কোন্দল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকাকে বিজয় করার আহ্বান জানান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস, মোঃ বাবলুর রহমান বাবলু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com