বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা-৪ আসনে নৌকা ও নোঙর প্রার্থীকে শোকজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা-৪ আসনের নির্বাচনী এলাকার যানবাহন, দেয়াল, গাছ ও বিদ্যুতের খুঁটিতে পোস্টার লাগিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এস এম আতাউল হক দোলন এবং বাংলাদেশ বিএনএফ মনোনীত নোঙর প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজাকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। গতকাল ২৩ ডিসেম্বর শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনী এলাকা-১০৮ সাতক্ষীরা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (সিনিয়র সহকারী জজ) প্রবীর কুমার দাস। তিনি বলেছেন, আপনার নির্বাচনী প্রচারে নিযুক্ত ব্যক্তিরা এলাকার বিভিন্ন যানবাহন বিশেষত ব্যাটারিচালিত ভ্যান, অটো ও মোটরসাইকেলে পেস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ও ব্যানার লাগিয়েছেন বা সাঁটিয়েছেন। একর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৭ (গ) ও বিধি ১০ এর লঙ্ঘন মর্মে এই কমিটির কাছে প্রতীয়মান হয়। শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এস এম আতাউল হক দোলন ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত নোঙর নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজার বিরুদ্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮ এ উল্লিখিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই প্রার্থী বরাবর শোকজ চিঠি দেওয়া হয়েছে। জানা গেছে, অভিযোগ বিষয়ে দুই প্রার্থীর কোনো বক্তব্য থাকলে তা ২৬ ডিসেম্বর জানাতে হবে। এ জন্য সাতক্ষীরা সদর সিনিয়র সহকারী জজের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাদের ব্যাখ্যা ছাড়াই নির্বাচন কমিশনের কাছে তদন্ত প্রতিবেদন পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com