সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীর জেলা পুলিশের মাসিক কল্যান সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো: আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো: সাজ্জাদহোসেন। এছাড়া জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জগন এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মাসিক কল্যান সভায় বিভিন্ন দিক নির্দেশনামূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো: আমিনুর রহমান, এসআই তন্ময় মোহন্ত পদক পাওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অপর দিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় পুলিশ সুপার কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ডিআইওয়ান শেখ ইয়াছিন আলম চৌধুরী সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও ব্যবসায়ীরা। মত বিনিময় সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল, খাদ্যে ভেজাল প্রতিরোধ, রমজান মাসে পবিত্রতা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com