মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাপে কাটা ও কুকুরে কামড়ানো রোগীদের জন্য প্রতিষেধকের সুপারিশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

এফএনএস: সাপে কাটা রোগীদের কমিউনিটি ক্লিনিক ও কুকুরে কামড়ানো রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষেধকের ব্যবস্থার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গতকাল বুধবার জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ বরা হয়। কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য লুৎফুন নেসা খান, শাহাদারা মান্নান ও কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশ নেন। বৈঠকে ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ে মূল্যায়ন উপস্থাপনা ও এর আলোকে মন্ত্রণালয়ের কার্যক্রম ও করণীয় এবং ডে-কেয়ার সেন্টারগুলোর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া গত সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠকে সাপে কাটা রোগীদের কমিউনিটি ক্লিনিক ও কুকুরে কামড়ানো রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষেধক দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। বৈঠকে ডে-কেয়ার সেন্টারগুলো নিয়মিত পরিদর্শন ও শিশু একাডেমির কার্যক্রম উপজেলা পর্যায়ে স¤প্রসারণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। এছাড়া সুবিধাজনক সময়ে ঢাকার কয়েকটি শিশু দিবাযতœ কেন্দ্র কমিটির পরিদর্শনের ব্যবস্থা গ্রহণের জন্য এ বৈঠক থেকে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থা প্রধান, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকসহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com