মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ নেপালের মোকাবেলা করছে বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: ওমেন সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ সোমবার নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আসরের ফাইনালে এই প্রথম পরস্পরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেপাল। বিকেল সোয়া পাঁচটায় দশরথ রঙ্গশালা শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম ভারতবিহীন ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। নেপাল-বাংলাদেশ এর আগে কোন আসরে শিরোপার স্বাদ নিতে পারেনি। সেমি-ফাইনালে নেপালের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। এর আগে প্রথম সেমি-ফাইনালে ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। দুই দলেরই এর আগে ফাইনাল খেলার অভিজ্ঞতা থাকলেও জয়ের মুখ দেখেনি একবারও। ইতোমধ্যে এর আগে নেপাল চারবার এবং বাংলাদেশ একবার ফাইনাল খেলেছে। প্রতিবারই তারা হেরেছে শক্তিশালী ভারতের কাছে। তবে প্রথমবারের মতো ভারতকে বাইরে রেখে ফাইনালে উঠেছে বাংলাদেশ এবং নেপাল। সেই হিসেবে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে সাফ। গ্রæপ পর্বে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ৩-০ গোলে বাংলাদেশের কাছে পরাজিত হয়। এতে ভারতীয়দের মনোবল এতটাই দুর্বল হয়ে যায় যে সেমিফাইনালে এসে নেপালের কাছে হেরে যায় ০-১ গোলে। এতেই বিদায় ঘটে চ্যাম্পিয়নদের। নেপাল ও বাংলাদেশের পারস্পরিক মোকাবেলায় অবশ্য এগিয়ে রয়েছে নেপাল। সাফে এর আগে তিনবার মুখোমুখি হয়েছিল দল দুটি। দুইবার সেমিফাইনালে এবং একবার গ্রæপ পর্বে। তিনবারই হার মেনেছে সাবিনারা। ২০১০ সালে সাফের দ্বিতীয় সেমিফাইনালে নেপালের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ২০১৪ সালে সেমিফাইনালে ১-০ গোলে নেপালিদের কাছে হেরে যায় লাল সবুজের জার্সি ধারীরা। ২০১৯ সালে গ্রæপ পর্বে বাংলাদেশ ৩-০ গোলে নেপালের কাছে পরাজিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com