সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাফ চ্যাম্পিয়নশিপে শক্তিশালী গ্রপে বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছে লেবানন। ২১ জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে তাদের সঙ্গেই একই গ্রæপে পড়েছে ২০০৩ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ। বুধবার ১৪তম সাফের ড্র অনুষ্ঠিত হয়েছে ভারতের দিল্লিতে। আমন্ত্রিত দুই দল লেবানন ও কুয়েতসহ দক্ষিণ এশিয়ার ছয় দলের র‌্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হয়। সেখানে টুর্নামেন্টে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা লেবানন (৯৯) ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে (১০১) দুই পটে রেখে ড্র করেছে আয়োজকরা। ‘এ’ পটে ভারত ও ‘বি’ পটে রাখা হয় লেবাননকে। র‌্যাঙ্কিং অনুযায়ী বাকি তিন পটের প্রথমটিতে কুয়েত ও মালদ্বীপ, দ্বিতীয়টিতে নেপাল ও ভুটান এবং তৃতীয় পটে রাখা হয় বাংলাদেশ ও পাকিস্তানকে। ‘বি’ গ্রæপে লেবানন ও বাংলাদেশ ছাড়াও আছে দুইবারের চ্যাম্পিয়ন মালদ্বীপ (১৫৪) ও ভুটান (১৮৫)। অন্যদিকে ‘এ’ গ্রæপে ভারত ছাড়াও রয়েছে কুয়েত (১৪৩), নেপাল (১৭৪) ও পাকিস্তান (১৯৫)। বেঙ্গালুরুতে ৪ জুলাই পর্যন্ত হবে এই টুর্নামেন্ট। দুই আসর পর পাকিস্তান এবারের সাফে অংশ নিচ্ছে। দিল্লিতে সাফের ড্রতে অংশ নেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ও সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com