শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাবিনা ইয়াসমীন আইসিইউতে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: দীর্ঘদিন পর গত শুক্রবার রাতে মঞ্চে ফিরেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমীন। সোয়া এক ঘণ্টা গান গেয়েছিলেন। এমন সময় হঠাৎ মঞ্চে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে নেওয়া হয় গুলশানের একটি হাসপাতালে। গতকাল শনিবার একটি শোতে গাইতেও চেয়েছিলেন তিনি। কিন্তু বর্তমানে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। এজন্য দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কন্যা সঙ্গীতশিল্পী দীঠি আনোয়ার। গত শুক্রবার সঙ্গীতশিল্পী জাহাঙ্গীর সাইদ বলেছিলেন, সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পড়ে যান। তারপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক সব চিকিৎসা করেন। রাত সাড়ে ১০টার সময় আমরা আপাকে নিয়ে বাসার দিকে রওনা করেছি। এখন আপা পুরোপুরি ঠিক আছেন। এর আগে, এইচএসবিসি আয়োজিত আমাদের ‘সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো’ অনুষ্ঠানে গান গাওয়ার সময় রাত ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। জানা গেছে, ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com