শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাবেক এমপি কাজী শামসুর রহমান স্মরনে দোয়া ও ইফতার মাহফিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫

জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, সাতক্ষীরা সদর আসনের তিনবার নির্বাচিত সংসদ সদস্য, মরহুম কাজী শামসুর রহমান সম্মরনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় শহেরর সুলতানপুরস্থ নিজ বাড়ি কাজী নিবাসে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড জামায়াতের আমীর প্রভাষক আব্দুল কাদেরের সভাপতিত্বে ও মরহুমের বড় ছেলে কাজী সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সাবেক চেয়ারম্যান শহীদ হাসান,শুরুা সদস্য শিবিরের সাবেক জেলা সভাপতি এড. আজিজুল ইসলাম, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ^াস, শিবিরের শহর সেক্রেটারী মেহেদী হাসান, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুস্তাফিজুর রহমান। ইফতার মাহফিলে মরহুম কাজী শামসুর রহমানের পরিবার পরিজন, আত্নীয়স্বজন, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com