মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাবেক চেয়ারম্যান শাহজাহান আর নেই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান প্রবীণ বর্ষিয়ান রাজনীতিবীদ এসএম শাহজাহান আলী (৭২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। শনিবার দিবাগত রাত ১১.৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ জোহর আশাশুনি আলিয়া মাদ্রাসা মাঠে আশাশুনি ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক এসএম হুমায়ুন কবীর সুমনের পিতা মরহুম শাহজাহান আলীর নামাযে জানাযায় উপস্থিত থেকে তার বর্নাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, সাবেক এমপি ডাঃ মোখলেছুর রহমান, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহম্মেদ স্বপন, দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান এড. গোলাম মোস্তফা, মরহুমের ভাই সাবেক চেয়ারম্যান এড. শহীদুল ইসলাম পিন্টু, ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, শাহ নেওয়াজ ডালিম, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, দিপংকর বাছাড় দীপু, মিজানুর রহমান চৌধুরী, ওমর সাকি পলাশ, রহুল কুদ্দুস, আওয়ামীলীগ নেতা স ম সেলিম রেজা মিলন, ঢালী সামছুল আলম, আব্দুস সামাদ বাচ্চুসহ সর্বস্তরের রাজনীতিবীদ, হাজী, আলেম ও হাফেজ, শিক্ষক, জনপ্রতিনিধি এবং মুসুল্লীবৃন্দ। জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com