সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাবেক বিচারপতি মানিক আবারও রিমান্ডে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশান থানধীন শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তার ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করে। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বছরের ২৪ আগস্ট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর সময় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড ভোগ করেন তিনি। মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি সরণি এলাকায় আন্দোলনে অংশ নেন আবু যর শেখ। এদিন আসামিদের ছেঁাড়া গুলিতে আহত হন শিক্ষার্থী মো. আবু যর শেখ। পরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই মৃত্যুবরণ করেন। এঘটনায় আবু যরের মা মোসা. ছবি গত ১৬ নভেম্বর রাজধানীর গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com