বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাবেক হুইপ পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

এফএনএস: জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা—১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গতকাল মঙ্গলবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, সংস্থাটির সহকারী পরিচালক জাহিদ ফজল বাদী হয়ে গতকাল মঙ্গলবার খুলনার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, পঞ্চানন বিশ্বাস খুলনা—১ আসনের সংসদ সদস্য ও হুইপ হিসাবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৬ লাখ ৭১ হাজার ৪১৪ টাকার সম্পদ অর্জনপূর্বক নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয় বলে দুদকের মহাপরিচালক জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com