রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সিকিমে ভারী তুষারপাত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : ভারতের উত্তর সিকিমে শুরু হয়েছে ভারী তুষারপাত। গত বুধবার বিকেল থেকেই অঞ্চলটির বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয় এ তুষারপাত। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তরবঙ্গে আজ রাত থেকেই উত্তরের হাওয়া বইতে শুরু করবে। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার উত্তরের হাওয়া বাড়বে। তবে শনিবার থেকে এ হাওয়ার প্রভাব কিছুটা কমতে পারে। এই সময়ে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংসহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের বাকি অংশে বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার আলিপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, বৃহস্পতি ও শুক্রবারে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে। শনিবার পর্যন্ত তাপমাত্রা আরও নিচে নামতে পারে। তবে শনিবার থেকে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। বর্ষ বরণের দিন শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। নতুন বছরের শুরুতে কলকাতার তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রীর মধ্যে থাকবে বলে জানান এ আবহাওয়াবিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com