এফএনএস: সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা—ঈশ্বরদী রেলসড়কে শহীদ এম মনসুর আলী স্টেশনের পাশ থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। সিরাজগঞ্জ বাজার রেলওয়ে পুলিশের ওসি মো. দুলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ভোরের দিকে অজ্ঞাত কোনো এক ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পেঁৗছে বৃদ্ধের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তের জন্য সিআইডি সদস্যরা কাজ করছেন।