বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সিরিজে ইংল্যান্ডের ডাবল লিড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস স্পোর্টস: দুই ব্যাটার জনি বেয়ারস্টো ও হ্যারি ব্রæকের জোড়া হাফ-সেঞ্চুরির পর অভিষিক্ত পেসার গাস অ্যাটকিনসনের বোলিং নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ডাবল লিড নিলো স্বাগতিক ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গতরাতে বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ড ৯৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। রান বিবেচনায় সংক্ষিপ্ত ভার্সনে কিউইদের বিপক্ষে এটিই সবচেয়ে বড় জয় ইংলিশদের। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতেছিলো জশ বাটলারের দল। ম্যানচেষ্টারে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার উইল জ্যাকস-বেয়ারস্টো ৩৩ বলে ৪০ রান করেন। ১১ বলে ১৯ রান করে ফিরেন জ্যাকস। তিন নম্বরে নেমে খালি হাতে ফিরেন ডেভিড মালান। ৪৩ রানে ২ উইকেট পতনের পর জুটি বাঁধেন বেয়ারস্টো ও ব্রæক। নিউজিল্যান্ডের বোলাদের ঝড় তুলে ৬৫ বল খেলে ১৩১ রান যোগ করেন বেয়ারস্টো-ব্রæক জুটি। ৪০ বলে টি-টোয়েন্টিতে নবম হাফ-সেঞ্চুরি পূর্ন করেন বেয়ারস্টো। ৩০ বলে সংক্ষিপ্ত সংস্করনে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করেন ব্রæক। ১৮তম ওভারে ব্রæককে থামিয়ে জুটি ভাঙ্গেন নিউজিল্যান্ড স্পিনার ইশ সোধি। ৫টি করে চার-ছক্কায় ৬৭ রান করেন ব্রæক। ইনিংসের শেষ পর্যন্ত খেলে ইংল্যান্ডকে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৮ রানের বড় সংগ্রহ এনে দেন বেয়ারস্টো। ৮টি চার ও ৪টি ছক্কায় ৬০ বলে অপরাজিত ৮৬ রান করেন বেয়ারস্টো। নিউজিল্যান্ডের সোধি ২ উইকেট নেন। জবাবে ৮ রানের মধ্যে ২ ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। শুরুর ধাক্কা সামলে উঠলেও বড় জুটি বা বড় ইনিংস খেলতে পারেনি মিডল অর্ডারের ব্যাটার। ইংল্যান্ড বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে শেষ পর্যন্ত ১৩ দশমিক ৫ ওভারে ১০৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। দলের পক্ষে টিম সেইফার্ট ৩৯, গেøন ফিলিপস ২২ ও মার্ক চাপম্যান ১৫ রান করেন। আর কোন ব্যাটাররাই দু’অংকে পা রাখতে পারেনি। ইংল্যান্ডের অ্যাটকিনসন ২ দশমিক পাঁচ ওভারে ২০ রানে ৪ উইকেট নেন। টি-টোয়েন্টিতে ইংলিশদের পক্ষে অভিষেকেই সেরা বোলিং ফিগারের নজির গড়লেন অ্যাটকিনসন। ম্যাচ সেরা হন বেয়ারস্টো। আজ রোববার বার্মিংহামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com