রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা, ৪ সেনা নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : সিরিয়ার মধ্যে ও পশ্চিমাঞ্চলে একটি সামরিক চেকপোস্টে ইসরায়েলের বিমান হামলায় অন্তত চার সেনা নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে এ তথ্য। ব্রিটিশ-ভিত্তিক আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হোমস ও হামা প্রদেশের ইরানপন্থিদের টার্গেট করে এ হামলা চালানো হয়েছে। সিরিয়ান অবজারভেটরি সংস্থাটি আরও বলেছে, ইসরায়েলি বাহিনী লাতাকিয়া প্রদেশে সিরিয়ার একটি বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে লক্ষ্য করেও হামলা চালায়। সিরিয়ার বিমান বাহিনীও পাল্টা হামলা চালিয়েছে বলেও জানায় সংবাদ সংস্থা সানা। তবে হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com