শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সিরিয়ায় সেনাবাহিনীর গাড়িতে আইএসের হামলায় নিহত ৩৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

এফএনএস বিদেশ: যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার পূর্বাঞ্চলীয় দিয়ার ইজোর প্রদেশের মায়াদিন শহরে সেনাবাহিনীর গাড়িতে আইএসের হামলায় ৩৩ জন নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে। যদিও এর আগে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছিল, এ হামলায় ২৬ জন নিহত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সামরিক বাহিনীর গাড়িতে চালানো এ জঙ্গি হামলা চলতি বছর সরকারি বাহিনীর ওপর চালানো হামলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ। সিরিয়ায় ২০১৯ সালে ইসলামিক স্টেট গ্রæপ (আইএস) তাদের সর্বশেষ ভ‚খÐেরও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু, মরুভ‚মির গোপন আস্তানা থেকে তারা মাঝেমধ্যেই অতর্কিত হামলা চালায়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘সেনাবাহিনীর গাড়িতে চালানো হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩।’ লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠনটি শুক্রবার বলেছে, জিহাদিরা মায়াদিনের কাছের মরুভ‚মিতে সামরিক যান দুটি ঘিরে ফেলার পর গুলি চালাতে শুরু করে। পরে আইএস হামলার দায় স্বীকার করে নিজেদের ‘আমাক বার্তা’য় বলেছে, তাদের যোদ্ধারা দুটি সামরিক যানে অতর্কিত হামলা চালিয়েছে এবং গাড়ি দুটিতে আগুন ধরিয়ে দিয়েছে। এক সেনা সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, সন্ত্রাসী হামলায় বেশকিছু সেনা সদস্য হতাহত হয়েছে। আবদেল রহমান বলেন, আইএস স¤প্রতি সেনাবাহিনীর ওপর হামলা জোরদার করেছে। তাদের লক্ষ্য বেশি সংখ্যক সামরিক সদস্যের প্রাণহানি ঘটানো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com