শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সীমান্ত থেকে বাংলাদেশি ২ যুবকের লাশ উদ্ধার, শরীরে ক্ষতচিহ্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: যশোরের শার্শা উপজেলার পাঁচ ভুলোট এলাকার ইছামতি নদীর পাড় থেকে বাংলাদেশি দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা। গতকাল বুধবার সকালে সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। নিহতরা হলেন— বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন (২৮) এবং একই থানা জেলার কাগজপুকুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত ইউনুস মোড়ের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩)। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, এরা পেশায় চোরাকারবারি। ভারত থেকে চোরাই পণ্য এনে বাংলাদেশে সরবরাহ করতেন। গত মঙ্গলবার রাতে চোরাই পণ্য আনতে গিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয় এবং নির্যাতনে মারা যায়। পরে রাতের যেকোনও সময় বিএসএফ সুযোগ বুঝে বাংলাদেশ সীমান্তে লাশ ফেলে রেখে যায়। শার্শা থানার ওসি আমির আব্বাস এবং বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, খবর পেয়ে শার্শার পাঁচ ভুলোট এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহতদের পিটিয়ে এবং নির্যাতন করে মারা হয়েছে। লাশের গায়ে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, ‘শার্শার পাঁচ ভুলোট সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে দুটি লাশ পাওয়া গেছে। তাদের গায়ে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শার্শা থানা ও পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com