সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার কমপক্ষে ১৩ জন বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার রাতে তাদের ভারতলাগোয়া সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া হয়। গত সোমবার বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে গতকাল মঙ্গলবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বাংলাদেশি নাগরিকদের বিএসএফ ধরে নিয়েছে বলে শুনেছি। যতটুকু জেনেছি তারা মনে হয় চোরাচালান করতে গিয়েছিল। তবে তাদের পরিবার কিংবা বিএসএফের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। সূত্র জানায়, ভারতের বিএসএফের হাতে ধরা পড়া শ্রমিকরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা চোরাকারবারে জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। গোয়াইনঘাট থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় কয়েকজন যুবককে বিএসএফ কর্তৃক আটকের খবর শুনেছি। যতটুকু জেনেছি ধরে নিয়ে যাওয়াদের মধ্যে গোয়াইনঘাটের একজন ও বাকি ১২ জন জৈন্তাপুর উপজেলার। পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান জানিয়েছেন, ধরে নিয়ে যাওয়া কয়েকজন শ্রমিকের স্বজন তার সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানতে চেয়েছেন। আটকরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বিএসএফ তাদের কেন ধরে নিয়ে গেছে সেটা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com