সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সুইডেন পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৮ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের ও জেলা উলামা পরিষদের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জুম্মা শহরের নিউ মার্কেট চত্ত¡রে জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা ওসমান গনির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা রুহুল আমিনের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ওলামা পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। এসময় উপস্থিত ছিলেন জেলা উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা মুজাহিদুল আলম, সদর উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ। এর পূর্বে বাদ জুম্মা শহরের নিউ মার্কেট চত্বর থেকে জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সঙ্গীতা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জামাতের নায়েবে আমীর মো: নুরুল হুদা, সেক্রেটারী মাও: আজিজুর রহমান সহ জামাত ও উলামা পরিষদের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com