সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সুদানে কাঁচাবাজারে ভয়াবহ হামলা, নিহত ৫৬

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ : উত্তর আফ্রিকার দেশ সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি সবজি বাজারে ভয়াবহ হামলা ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৬ জন নিহত হয়েছে। গতকাল রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সুদানের স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত শনিবারের এই হামলায় আহত হয়েছেন আরও ১৫৮ জন। এই হামলার জন্য সুদানে সক্রিয় প্যারামিলিটারি দল র্যাপিড সাপোর্ট ফোর্সকে (আরএসএফ) দায়ী করা হচ্ছে। দেশটির কালচার অ্যান্ড গভর্মেন্টের মুখপাত্র খালিদ আল—আইসেইর এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, হতাহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। এই হামলার কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে বলে জানান তিনি। এক বিবৃতিতে খালিদ বলেছেন, এই হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ওমদুরমানের পশ্চিমাঞ্চল থেকে এই হামলা চালানো হয়েছে। আর্টিলারি শেল দিয়ে এই হামলা হয়েছে। অঞ্চলটি আরএসএফের নিয়ন্ত্রণে আছে। বার্তাসংস্থা এএফপিকে এক বাসিন্দা বলেছেন, বিভিন্ন রাস্তা থেকে আরএসএফ গোলাবর্ষণ শুরু করে। এ ছাড়া রকেট দিয়েও হামলা চালানো হয়েছে। গোলার কামান সবজি বাজারের ভেতরে এসে পড়েছে। এ কারণে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com