মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সুন্দরবনের গভীরে আটকা পড়া ৭ জেলে উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫

শ্যামনগর ব্যুরো \ সুন্দরবনের পক্ষিচরে ফিশিং ট্রলার গ্রউন্ডিং হয়ে আটকে পড়া ৭ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল রবিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম—উল—হক এ তথ্য জানান। তিনি আরও বলেন, রবিবার ভোর ৪ টায় ‘এমভি মায়ের দোয়া’ নামক একটি ফিশিং ট্রলার সাগর থেকে মৎস্য আহরণ শেষে ফেরার পথে সুন্দরবনের কচিখালীর পক্ষিরচর এলাকায় ডুব চড়ে আটকে যায়। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট কচিখালী থেকে ৪ সদস্যর একটি উদ্ধারকারী দল দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌছায়। উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করে ট্রলারে আটকে পড়া ৭ জেলেকে নিরাপদে উদ্ধার করে বিসিজি আউটপোস্ট কচিখালীতে নিয়ে আসে। আঘাতপ্রাপ্ত জেলেদের কোস্ট গার্ডের মেডিক্যাল টিম প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছেন। উদ্ধারকৃত জেলেরা হলেন, রহিম হাওলাদার (৪২), এনাম ফকির (৪৫), শাহ আলম শিকদার (৪০), শহিদুল হাওলাদার (৪০), সালাম হাওলাদার (৪০), মোসা হাওলাদার (১৮), আজিজুল হাওলাদার (২০) উদ্ধারকৃত সকলেই বাগেরহাটের শরণখোলা থানার বাসিন্দা। তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের মালিকপক্ষের সমন্বয়ে অপর একটি ফিশিং বোটে হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড সমুদ্র ও নদী তীরবর্তী অঞ্চলে দুর্যোগ মোকাবেলা এবং জননিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com