মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সুন্দরবনের নীলকোমল অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৬ জেলে আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নীলকমল অভয়ারণ্যে এলাকায় মাছ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ১ টি ইঞ্জিন চালিত ট্রলার সহ অবৈধ পোকাজাল উদ্ধার করা হয়। আটক জেলেদেরকে গতকাল রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার বিকাল ৪ টার দিকে নীলকোমল বন্যপ্রাণী অভয়ারণ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আবু সাঈদের নেতৃত্বে অভিযান চালিয়ে পুটনিরদিপ অভয়ারণ্যে এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন বরগুনা জেলার তালতলি উপজেলার বেলাল মিয়া,মুহাম্মাদ আলী,ফারুক হোসেন, নুর মিয়া, রাসেল ও কামাল হোসেন। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com